অস্থিরতা ফিরল স্বর্ণের বাজারে, ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক দর
প্রায় এক সপ্তাহ ধরে দর পতনের পর আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার স্পট গোল্ড বা তাৎক্ষণিক লেনদেনে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এ নিয়ে বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্য অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দর ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৮২ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে ডেলিভারির জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স চুক্তিতেও দর বেড়েছে ১.১ শতাংশ। ওই বাজারে লেনদেন হয়েছে প্রতি আউন্স ৫ হাজার ১ দশমিক ৮০ ডলারে। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দর সব মিলিয়ে ০.৪ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছেন। এমনকি মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীরাও এখন স্বর্ণে বেশি বিনিয়োগ করছেন। আন্তর্জাতিক বাজারে এই দর বৃদ্ধির প্রভাব খুব দ্রুত স্থানীয় বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
অস্থিরতা ফিরল স্বর্ণের বাজারে, ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক দর
প্রায় এক সপ্তাহ ধরে দর পতনের পর আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার স্পট গোল্ড বা তাৎক্ষণিক লেনদেনে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এ নিয়ে বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্য অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দর ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৮২ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল মাসে ডেলিভারির জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার্স চুক্তিতেও দর বেড়েছে ১.১ শতাংশ। ওই বাজারে লেনদেন হয়েছে প্রতি আউন্স ৫ হাজার ১ দশমিক ৮০ ডলারে। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দর সব মিলিয়ে ০.৪ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছেন। এমনকি মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীরাও এখন স্বর্ণে বেশি বিনিয়োগ করছেন। আন্তর্জাতিক বাজারে এই দর বৃদ্ধির প্রভাব খুব দ্রুত স্থানীয় বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…