সমুদ্রে মাদক বিরোধী অভিযানে মার্কিন বিমান হামলা, দুই দিনে নিহত ৮

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ৬:৫১ পিএম
সমুদ্রে মাদক বিরোধী অভিযানে মার্কিন বিমান হামলা, দুই দিনে নিহত ৮

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাদক বিরোধী অভিযানের কথা বলে আন্তর্জাতিক সমুদ্রসীমায় মাছ ধরার নৌকাগুলোতে বিমান হামলা চালিয়েছে। গত দুই দিনে মার্কিন সামরিক বাহিনীর এই আগ্রাসী হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আমেরিকায় মাদক প্রবেশ ঠেকাতেই এই ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, গত বুধবার (৩১ ডিসেম্বর) দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়। ওই জাহাজগুলো সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণাধীন ছিল, যেখানে পাঁচজনের মৃত্যু হয়। এর আগের দিন আরও তিনটি নৌকায় হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। তবে হামলার সঠিক স্থান এখনো প্রকাশ্যে আনা হয়নি।

সূত্র মতে, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া মার্কিন এই অভিযানে এখন পর্যন্ত ৩৬টি নৌকা আক্রমণের শিকার হয়েছে। এসব বিমান হামলার ফলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১১৫ জন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...