নাগাসাকিতে চীনা নৌকা জব্দ, ক্যাপ্টেন গ্রেপ্তার: উত্তেজনা বাড়লো টোকিও-বেইজিং জুড়ে
জাপানের অর্থনৈতিক জলসীমায় অবৈধ মাছ ধরার অভিযোগে একটি চীনা নৌযান আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাগাসাকি প্রিফেকচারের কাছে এই ঘটনা ঘটে। জাপানি মৎস্য সংস্থা জানিয়েছে, তল্লাশির নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টার অভিযোগে ওই নৌকার ৪৭ বছর বয়সী চীনা অধিনায়ককে গ্রেফতার করা হয়েছে।
সরকারি বরাত দিয়ে জানা গেছে, আটক হওয়া নৌযানটি একটি উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ‘টাইগার নেট’ ফিশিং বোট। এতে মোট ১১ জন আরোহী ছিলেন। ২০২২ সালের পর এই প্রথম জাপান কোনো চীনা মাছ ধরার নৌকা জব্দ করল। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বিদেশি জাহাজের অবৈধ মৎস্য আহরণ রোধে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবেন।

এই ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যেই তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সাথে টোকিওর সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে সামরিক হস্তক্ষেপের যে ইঙ্গিত দিয়েছিলেন, তা নিয়ে চীন তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। তবে এই নৌযান জব্দের ঘটনায় এখনো পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নাগাসাকিতে চীনা নৌকা জব্দ, ক্যাপ্টেন গ্রেপ্তার: উত্তেজনা বাড়লো টোকিও-বেইজিং জুড়ে
জাপানের অর্থনৈতিক জলসীমায় অবৈধ মাছ ধরার অভিযোগে একটি চীনা নৌযান আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাগাসাকি প্রিফেকচারের কাছে এই ঘটনা ঘটে। জাপানি মৎস্য সংস্থা জানিয়েছে, তল্লাশির নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টার অভিযোগে ওই নৌকার ৪৭ বছর বয়সী চীনা অধিনায়ককে গ্রেফতার করা হয়েছে।
সরকারি বরাত দিয়ে জানা গেছে, আটক হওয়া নৌযানটি একটি উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ‘টাইগার নেট’ ফিশিং বোট। এতে মোট ১১ জন আরোহী ছিলেন। ২০২২ সালের পর এই প্রথম জাপান কোনো চীনা মাছ ধরার নৌকা জব্দ করল। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বিদেশি জাহাজের অবৈধ মৎস্য আহরণ রোধে তারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবেন।

এই ঘটনা দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যেই তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের সাথে টোকিওর সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। গত নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে সামরিক হস্তক্ষেপের যে ইঙ্গিত দিয়েছিলেন, তা নিয়ে চীন তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। তবে এই নৌযান জব্দের ঘটনায় এখনো পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…