বিজ্ঞাপন

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা নিয়ে বিএনপির ঐতিহাসিক বিজয়

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩০ পিএম
দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা নিয়ে বিএনপির ঐতিহাসিক বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বেসরকারি ফলাফল অনুযায়ী দলটি ২১৩টিরও বেশি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা নিশ্চিত করেছে। জাতীয় রাজনীতিতে বিএনপির এই বিশাল প্রত্যাবর্তন নিয়ে আল জাজিরা, বিবিসি, রয়টার্স ও এনডিটিভির মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালের ১৯৩টি আসনের রেকর্ড ভেঙে এবার বিএনপি জোট দুইশ’র বেশি আসনে জয় পেয়েছে। প্রধান বিরোধী জোট জামায়াতে ইসলামী ও তার মিত্ররা পেয়েছে প্রায় ৭০টি আসন। এই ফলাফল তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম করলো। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন ও ভারতীয় এনডিটিভি একে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার ইঙ্গিত বলে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

জয়ের পর দলটি কোনো আনন্দ মিছিল বা জশ্নের আয়োজন না করে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দলের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৩০ ডিসেম্বর মারা যাওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করতেই এই দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...