তারেক রহমানকে অভিনন্দন শাহবাজ শরিফের, ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের আশ্বাস
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ইসলামাবাদ। দক্ষিণ এশিয়া এবং তার বাইরের অঞ্চলে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বলেন, চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হলেও বিএনপি ও তাদের মিত্ররা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে তিনি নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক সম্পর্কের উন্নতি ও ভারসাম্য আনয়নে সহায়ক হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
তারেক রহমানকে অভিনন্দন শাহবাজ শরিফের, ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের আশ্বাস
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ইসলামাবাদ। দক্ষিণ এশিয়া এবং তার বাইরের অঞ্চলে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি।

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বলেন, চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হলেও বিএনপি ও তাদের মিত্ররা বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানিয়ে তিনি নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক সম্পর্কের উন্নতি ও ভারসাম্য আনয়নে সহায়ক হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…