বিজ্ঞাপন

তারেক রহমানকে অভিনন্দন শাহবাজ শরিফের, ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩ পিএম
তারেক রহমানকে অভিনন্দন শাহবাজ শরিফের, ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দেশটির শীর্ষ এই নেতা আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের নতুন সরকারের সাথে মিলে কাজ করলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তারা অপেক্ষায় আছেন। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ঢাকার সাথে কাজ করতে চায় ইসলামাবাদ।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পথে এগিয়ে থাকায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। তিনি বলেন, চূড়ান্ত ফলাফল প্রকাশিত না হলেও বিএনপি ও তাদের মিত্রদের বিজয় সুস্পষ্ট। নতুন সরকারের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান।

পাকিস্তানের প্রেসিডেন্ট আশা ব্যক্ত করেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক অবস্থা আঞ্চলিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের বন্ধন আরও দৃঢ় হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...