বিএনপির ঐতিহাসিক বিজয়, বিশ্বমিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা। বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ থেকে ২১৩টি আসনে জয় লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০০১ সালের পর এটিই দলটির সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য।
নির্বাচনে বিএনপির এই চূড়ান্ত বিজয় নিয়ে আলোচনায় মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কাতারভিত্তিক আল জাজিরা, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি নিয়মিত লাইভ আপডেটের মাধ্যমে বাংলাদেশের এই ভোটযুদ্ধ নিয়ে বিস্তারিত খবর প্রচার করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৪ সালের আন্দোলনের পর এই প্রথম নির্বাচনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন মনে করছে, এই নির্বাচনী ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

এদিকে, নিরঙ্কুশ বিজয়ের পরও আনন্দ মিছিল না করে ভিন্ন পথে হাঁটল বিএনপি। দলটি শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান এই দীর্ঘদিনের নেত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিএনপির ঐতিহাসিক বিজয়, বিশ্বমিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার মিত্ররা। বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ থেকে ২১৩টি আসনে জয় লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০০১ সালের পর এটিই দলটির সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য।
নির্বাচনে বিএনপির এই চূড়ান্ত বিজয় নিয়ে আলোচনায় মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কাতারভিত্তিক আল জাজিরা, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি নিয়মিত লাইভ আপডেটের মাধ্যমে বাংলাদেশের এই ভোটযুদ্ধ নিয়ে বিস্তারিত খবর প্রচার করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০২৪ সালের আন্দোলনের পর এই প্রথম নির্বাচনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপি। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন মনে করছে, এই নির্বাচনী ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

এদিকে, নিরঙ্কুশ বিজয়ের পরও আনন্দ মিছিল না করে ভিন্ন পথে হাঁটল বিএনপি। দলটি শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান এই দীর্ঘদিনের নেত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…