জাপান সংসদে নারীদের টয়লেট সংকট, ৭৩ জনের জন্য মাত্র ২টি

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ৬:২৯ পিএম
জাপান সংসদে নারীদের টয়লেট সংকট, ৭৩ জনের জন্য মাত্র ২টি

টোকিওর হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা নিম্নকক্ষে বর্তমানে ৭৩ জন নারী সদস্য রয়েছেন, কিন্তু প্রতীকী এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক বাস্তব সংকট। গত ১২ ডিসেম্বর সংসদ সদস্যরা একটি যৌথ আবেদনে জানিয়েছেন, অধিবেশন শুরুর আগে তাদের দীর্ঘ সময় সারিবদ্ধভাবে দাঁড়াতে হয় মাত্র দুটি টয়লেটের জন্য। নারী প্রতিনিধিদের সংখ্যা বাড়ার সাথে সাথে পুরনো অবকাঠামোর কারণে এই সমস্যা তীব্র হয়েছে।

কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির (সিডিপি) তথ্য মতে, সাতটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র গোষ্ঠীর মোট ৫৮ জন আইনপ্রণেতা এই দাবির পক্ষে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য লড়ে যাওয়া জাপানের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী সানাই তাকাইচিও এই আবেদনে স্বাক্ষর করেছেন। সিডিপির নারী সাংসদ ইয়াসুকো কোমিয়ামা জানিয়েছেন, মূল অধিবেশন শুরুর পূর্ব মুহূর্তে বিপুলসংখ্যক নারী আইনপ্রণেতাকে টয়লেটের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা তাদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

সামাজিক ও সাংস্কৃতিকভাবে রক্ষণশীল জাপানে রাজনীতি দীর্ঘদিন ধরে বয়স্ক পুরুষদের দখলে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে ১৪৮ দেশের মধ্যে জাপানের অবস্থান ১১৮তম। ১৯৩৬ সালে নির্মিত টোকিওর ন্যাশনাল ডায়েট ভবনটি ১৯৪৫ সালে নারীদের ভোটাধিকার অর্জনের আগেই তৈরি। যদিও গত বছর সংসদে নারী সদস্যের সংখ্যা ৭৩-এ পৌঁছেছে, তবুও হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নারী সদস্যের হার ১৬ শতাংশের নিচেই রয়েগেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...