বিশ্বমিডিয়ার নজরে বিএনপির অভূতপূর্ব বিজয়, নতুন সরকার গঠনের পথ সুগম

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২ এএম
বিশ্বমিডিয়ার নজরে বিএনপির অভূতপূর্ব বিজয়, নতুন সরকার গঠনের পথ সুগম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের বিষয়টি গুরুত্বের সাথে খবর করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিভিন্ন ভূখণ্ডের সংবাদমাধ্যম একে জেন-জি বা তরুণ প্রজন্মের আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে। বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি ও তাদের মিত্ররা ২০০-এরও বেশি আসনে জয় লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

আল জাজিরা এবং রয়টার্সের মতো সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির স্থানীয় টিভি চ্যানেলগুলোর বরাত দিয়ে বিএনপি জোট অন্তত ২০৯ থেকে ২১৩টি আসনে এগিয়ে রয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা প্রায় ৬৮ থেকে ৭০টি আসন পেয়েছে। বিশ্লেষকদের মতে, ২০০১ সালের পর এটিই বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় বিজয়। এই ফলাফল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বলে মনে করছে ভারতের এনডিটিভি ও পাকিস্তানের দ্য ডন।

এদিকে, ঐতিহাসিক এই বিজয়ের পরিপ্রেক্ষিতে কোনো আনন্দ মিছিল বা জশ্নের আয়োজন করেনি বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। গত ৩০ ডিসেম্বর মারা যাওয়া দলের সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করেই এই দোয়ার আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...