ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াণ জেএফকে-র নাতনি তাতিয়ানার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি এবং পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে এই কেনেডি পরিবারের সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে তিনি ইন্তেকাল করেন। গত নভেম্বরে তিনি জানিয়েছিলেন যে তিনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত, যা রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসার। চিকিৎসকরা জানিয়েছিলেন, ক্যানসারটি এতটাই প্রকট যে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। কেমোথেরাপি এবং অস্থি মজ্জা প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা তার সন্তানদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, তার সন্তানরা হয়তো তাকে মনে রাখতে পারবে না, যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। কেনেডি পরিবার আগেও একাধিক ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে। ১৯৬৩ সালে জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন এবং ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান তার চাচাতো ভাই জন এফ কেনেডি জুনিয়র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াণ জেএফকে-র নাতনি তাতিয়ানার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি এবং পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে এই কেনেডি পরিবারের সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর সকালে তিনি ইন্তেকাল করেন। গত নভেম্বরে তিনি জানিয়েছিলেন যে তিনি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত, যা রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসার। চিকিৎসকরা জানিয়েছিলেন, ক্যানসারটি এতটাই প্রকট যে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। কেমোথেরাপি এবং অস্থি মজ্জা প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা তার সন্তানদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, তার সন্তানরা হয়তো তাকে মনে রাখতে পারবে না, যা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। কেনেডি পরিবার আগেও একাধিক ট্র্যাজেডির সম্মুখীন হয়েছে। ১৯৬৩ সালে জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হন এবং ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান তার চাচাতো ভাই জন এফ কেনেডি জুনিয়র।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…