বিজ্ঞাপন

বেলারুশে রুশ হাইপারসনিক মিসাইল, ইউরোপ-আমেরিকার উদ্বেগ

প্রাইম বার্তা অনলাইন
৩১ ডিসেম্বর ২০২৫ ৪:২৬ পিএম
বেলারুশে রুশ হাইপারসনিক মিসাইল, ইউরোপ-আমেরিকার উদ্বেগ

মস্কোর সামরিক বাহিনী প্রতিবেশী দেশ বেলারুশে নিজস্ব তৈরি ওরেশনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর বিশেষ ওরেশনিক ইউনিট নির্দিষ্ট এলাকায় যুদ্ধ দায়িত্ব পালন শুরু করেছে।

এই মিসাইলটির ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করে বলেছিলেন যে, এটি শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী এবং বর্তমান বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় একে আটকানো অসম্ভব। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বনের ভেতর দিয়ে সবুজ কাপড়ে ঢাকা অবস্থায় এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে যাওয়া হচ্ছে, তবে নির্দিষ্ট অবস্থান গোপন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন। মূলত সামরিক উত্তেজনা বাড়তে থাকায় পাল্টা জবাব হিসেবে বেলারুশে এই অস্ত্র মোতায়েন করা হলো।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যম পাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে বেলারুশ থেকে ইউরোপের প্রায় পুরো অংশই এখন ওরেশনিকের আওতায় চলে এসেছে, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও এটি হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...