চলন্ত গাড়িতে নারীকে ২.৫ ঘণ্টা ধর্ষণ, রাস্তায় ফেলে পালালো দুষ্কৃতকারী
হরিয়াণার ফরিদাবাদে এক নারীর ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতরে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন ২৮ বছর বয়সী ওই নারী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। গত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষা করছিলেন। এ সময় দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানগাড়িতে তোলে। তবে গাড়িটি তার গন্তব্যের দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে ওই নারীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। বাধা দিতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চক এলাকায় গাড়ি থেকে তাকে ছুড়ে ফেলা হয়।

এ ঘটনায় ওই নারীর মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তিনি তার বোনের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখে ১০ থেকে ১২টি সেলাই করতে হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আতঙ্কের কারণে এখনো পুলিশ তার বক্তব্য রেকর্ড করতে পারেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চলন্ত গাড়িতে নারীকে ২.৫ ঘণ্টা ধর্ষণ, রাস্তায় ফেলে পালালো দুষ্কৃতকারী
হরিয়াণার ফরিদাবাদে এক নারীর ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতরে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন ২৮ বছর বয়সী ওই নারী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। গত মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী বাড়ি ফেরার জন্য যানবাহনের অপেক্ষা করছিলেন। এ সময় দুই যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানগাড়িতে তোলে। তবে গাড়িটি তার গন্তব্যের দিকে না গিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়। এরপর দীর্ঘ সময় ধরে ওই নারীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। বাধা দিতে চাইলে তাকে হুমকি দেওয়া হয়। ভোররাত আনুমানিক ৩টার দিকে ফরিদাবাদের এসজিএম নগরের রাজা চক এলাকায় গাড়ি থেকে তাকে ছুড়ে ফেলা হয়।

এ ঘটনায় ওই নারীর মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় তিনি তার বোনের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখে ১০ থেকে ১২টি সেলাই করতে হয়েছে। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আতঙ্কের কারণে এখনো পুলিশ তার বক্তব্য রেকর্ড করতে পারেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…