ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে সংকট, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি নাটকীয়ভাবে কমে গিয়ে বর্তমানে মাত্র ১৫ শতাংশে দাঁড়িয়েছে। কারাবন্দি অবস্থায় চিকিৎসার অবহেলার কারণে তিনি একদম অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
গত ১০ ফেব্রুয়ারি কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। এর একদিন পর সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারির মেডিকেল রিপোর্টে তার ‘রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ ধরা পড়েছে। টানা তিন মাস ধরে চিকিৎসার জন্য আবেদন করা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ইমরান খানের চোখ পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই বোর্ড দ্রুত তার চিকিৎসা শুরু করবে। পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত তার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দিয়েছেন আদালত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে সংকট, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি নাটকীয়ভাবে কমে গিয়ে বর্তমানে মাত্র ১৫ শতাংশে দাঁড়িয়েছে। কারাবন্দি অবস্থায় চিকিৎসার অবহেলার কারণে তিনি একদম অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
গত ১০ ফেব্রুয়ারি কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। এর একদিন পর সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারির মেডিকেল রিপোর্টে তার ‘রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ ধরা পড়েছে। টানা তিন মাস ধরে চিকিৎসার জন্য আবেদন করা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে।

এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ইমরান খানের চোখ পরীক্ষার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই বোর্ড দ্রুত তার চিকিৎসা শুরু করবে। পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত তার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দিয়েছেন আদালত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…