যুক্তরাজ্যের বড় সামরিক সাহায্য, ৫৪০ মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইউক্রেন
রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে বড় ধরনের সামরিক সহায়তার ঘোষণা এসেছে যুক্তরাজ্যের পক্ষ থেকে। দেশটির প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, কিয়েভের জরুরি প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে ৫৪০ মিলিয়ন পাউন্ডের নতুন অস্ত্র প্যাকেজ দিচ্ছে লন্ডন।
এই অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে যুক্তরাষ্ট্র থেকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনার জন্য, যার পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড। এছাড়া, বেলফাস্টে তৈরি এক হাজারটি লাইটওয়েট মাল্টিরোল মিসাইল (এলএমএম) সরবরাহ করতে বাকি ৩৯০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো ন্যাটোর ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ (পিইউআরএল) ব্যবহার করছে তারা। আমেরিকা সরাসরি অস্ত্র সহায়তা স্থগিত রাখায় এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন শেষে ৫০ দেশের ইউক্রেন কন্টাক্ট গ্রুপের বৈঠকের আগে এই সহায়তার কথা জানানো হলো। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে এবং দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যুহ মজবুত করতে এই সহায়তা মূল ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাজ্যের বড় সামরিক সাহায্য, ৫৪০ মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইউক্রেন
রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে বড় ধরনের সামরিক সহায়তার ঘোষণা এসেছে যুক্তরাজ্যের পক্ষ থেকে। দেশটির প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, কিয়েভের জরুরি প্রতিরক্ষা প্রয়োজন মেটাতে ৫৪০ মিলিয়ন পাউন্ডের নতুন অস্ত্র প্যাকেজ দিচ্ছে লন্ডন।
এই অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে যুক্তরাষ্ট্র থেকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনার জন্য, যার পরিমাণ প্রায় ১৫০ মিলিয়ন পাউন্ড। এছাড়া, বেলফাস্টে তৈরি এক হাজারটি লাইটওয়েট মাল্টিরোল মিসাইল (এলএমএম) সরবরাহ করতে বাকি ৩৯০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে প্রথমবারের মতো ন্যাটোর ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ (পিইউআরএল) ব্যবহার করছে তারা। আমেরিকা সরাসরি অস্ত্র সহায়তা স্থগিত রাখায় এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন শেষে ৫০ দেশের ইউক্রেন কন্টাক্ট গ্রুপের বৈঠকের আগে এই সহায়তার কথা জানানো হলো। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে এবং দুর্বল হয়ে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যুহ মজবুত করতে এই সহায়তা মূল ভূমিকা রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…