চিকিৎসায় গাফিলতি: ইমরান খানের চোখের দৃষ্টি নষ্ট হয়েছে ৮৫ শতাংশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি ইমরানের চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই চলে গেছে। আদিয়ালা কারাগারে থাকাকালীন চিকিৎসা সেবার অবহেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শারীরিক জটিলতার কারণে গত অক্টোবর থেকেই তার চোখের সমস্যা শুরু হয়। রক্ত জমাট বাঁধার চিকিৎসা নেওয়ার পর থেকেই দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন এই ৭৩ বছর বয়সী নেতা। তার আইনজীবী সালমান সাফদার জানান, অবিরাম চোখ দিয়ে পানি পড়া এবং কথা বলার সময় বারবার টিস্যু ব্যবহার করতে দেখা গেছে তাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে তার মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি সক্রিয় আছে। এর আগে তিনি কখনো স্বাস্থ্যগত কোনো অভিযোগ না করলেও চোখের সমস্যায় কারা কর্তৃপক্ষ তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন ইমরান।

২০১৮ সালে ক্ষমতায় আসা এই সাবেক ক্রিকেট তারকা বর্তমানে একাধিক মামলায় দণ্ডিত হয়ে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। সেনাবাহিনীর সাথে মতবিরোধের জেরে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি আইনি জটিলতার মধ্যে আছেন। কারা কর্তৃপক্ষ দাবি করলেও তিনি পরিবার ও আইনজীবীদের সাথে নিয়মিত দেখা করতে পারছেন না বলেও জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
চিকিৎসায় গাফিলতি: ইমরান খানের চোখের দৃষ্টি নষ্ট হয়েছে ৮৫ শতাংশ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি ইমরানের চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই চলে গেছে। আদিয়ালা কারাগারে থাকাকালীন চিকিৎসা সেবার অবহেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শারীরিক জটিলতার কারণে গত অক্টোবর থেকেই তার চোখের সমস্যা শুরু হয়। রক্ত জমাট বাঁধার চিকিৎসা নেওয়ার পর থেকেই দৃষ্টিশক্তি হারাতে শুরু করেন এই ৭৩ বছর বয়সী নেতা। তার আইনজীবী সালমান সাফদার জানান, অবিরাম চোখ দিয়ে পানি পড়া এবং কথা বলার সময় বারবার টিস্যু ব্যবহার করতে দেখা গেছে তাকে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে তার মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি সক্রিয় আছে। এর আগে তিনি কখনো স্বাস্থ্যগত কোনো অভিযোগ না করলেও চোখের সমস্যায় কারা কর্তৃপক্ষ তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছেন ইমরান।

২০১৮ সালে ক্ষমতায় আসা এই সাবেক ক্রিকেট তারকা বর্তমানে একাধিক মামলায় দণ্ডিত হয়ে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। সেনাবাহিনীর সাথে মতবিরোধের জেরে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি আইনি জটিলতার মধ্যে আছেন। কারা কর্তৃপক্ষ দাবি করলেও তিনি পরিবার ও আইনজীবীদের সাথে নিয়মিত দেখা করতে পারছেন না বলেও জানা গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…