ভোট দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, কংগ্রেসে পাস ট্রাম্পের বিল

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৯ পিএম
ভোট দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, কংগ্রেসে পাস ট্রাম্পের বিল

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নাগরিকত্ব যাচাইয়ের একটি নতুন বিল অনুমোদন পেয়েছে। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) পার্টি লাইনের ভিত্তিতে ২১৮-২১৩ ভোটে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামের এই বিলটি পাস হয়। এর মাধ্যমে নভেম্বরের মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটারদের বৈধ নাগরিকত্বের প্রমাণ দেখাতে বাধ্য করা হবে, যা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অভিশংসন থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এই আইনে বলা হয়েছে, কোনো ভোটার অন্তর্বর্তী নির্বাচনে ভোট দিতে চাইলে তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের বৈধ পাসপোর্ট বা জন্মসনদ দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। পাশাপাশি ভোট গ্রহণের সময় ছবিসহ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বিলে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের সময় এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশ্লেষকদের মতে, এর ফলে বিবাহের পর নাম পরিবর্তন করা প্রায় ৬৯ মিলিয়ন নারী এবং ৪ মিলিয়ন পুরুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তাদের অনেকের জন্মসনদের সাথে বর্তমান নামের মিল পাওয়া যাবে না।

অন্যদিকে, ভোটার প্রতারণা রোধে এই পদক্ষেপকে অপরিহার্য বলে দাবি করেছেন রিপাবলিকান সদস্যরা। তবে ডেমোক্র্যাট সদস্যরা অভিযোগ করেছেন, এই বিল মূলত রিপাবলিকানদের নির্বাচনী সুবিধা নিশ্চিত করতে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কেন্দ্রীভূত করতে সহায়তা করবে। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য রিপাবলিকান-নেতৃত্বাধীন সিনেটে পাঠানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...