যুক্তরাষ্ট্রে ভোটের অধিকারে কাঁটা, নাগরিকত্ব প্রমাণের বিল পাস

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে ভোটের অধিকারে কাঁটা, নাগরিকত্ব প্রমাণের বিল পাস

রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের বাধ্যবাধকতা আরোপ করে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামে পরিচিত একটি বিল পাস হয়েছে। গত বুধবার ২১৮-২১৩ ভোটের ব্যবধানে বিলটি অনুমোদন লাভ করে, যা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া থেকে বাঁচতে তার দলের এক নতুন কৌশল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

বিলটির আওতায় নভেম্বরের মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার জন্য কোনো ভোটারকে তাদের বৈধ পাসপোর্ট অথবা জন্মসনদের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এছাড়াও ভোট গ্রহণের সময় ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে এবং এই নিয়ম অমান্য করলে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

রিপাবলিকান সদস্যরা এই পদক্ষেপকে ভোটার প্রতারণা রোধে অত্যাবশ্যকীয় বলে দাবি করলেও, ডেমোক্র্যাটরা একে নির্বাচনী সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা বলে অভিযোগ তুলেছেন। বিশেষ করে বিয়ের পর নাম পরিবর্তন করা প্রায় ৬৯ মিলিয়ন নারী ও ৪ মিলিয়ন পুরুষের ভোটাধিকার সংকটে পড়ার আশঙ্কায় এই বিলটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...