মার্কিন কংগ্রেসে ট্রাম্পের নতুন বিল: ভোটারদের নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৭ পিএম
মার্কিন কংগ্রেসে ট্রাম্পের নতুন বিল: ভোটারদের নাগরিকত্ব প্রমাণ বাধ্যতামূলক

ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন এড়াতে এবং নির্বাচনি ব্যবস্থায় নিয়ন্ত্রণ সুসংহত করতে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা একটি নতুন বিল পাস করিয়েছে। গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) দলীয় লাইনে ভোটে ২১৮-২১৩ ভোটের ব্যবধানে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ নামক এই প্রস্তাবটি অনুমোদন লাভ করে। এর মাধ্যমে আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের জন্য নাগরিকত্ব প্রমাণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

এই আইনের আওতায়, ভোটারদের অবশ্যই মার্কিন পাসপোর্ট বা জন্মসনদ দেখিয়ে নাগরিকত্ব যাচাই করতে হবে এবং ভোট গ্রহণের সময় বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে বিবাহের পর নাম পরিবর্তন করা প্রায় ৬৯ মিলিয়ন নারী এবং ৪ মিলিয়ন পুরুষ ভোটার বঞ্চিত হতে পারেন, কারণ তাদের জন্মসনদের সাথে বর্তমান নামের মিল নেই। এমনকি এই নিয়ম না মানলে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে।

রিপাবলিকান নেতারা দাবি করেছেন, অনিবন্ধিত অভিবাসীদের ভোটাধিকার প্রয়োগ বন্ধ করতে এই পদক্ষেপ অত্যাবশ্যক। ২০২৪ সালের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। অন্যদিকে, ডেমোক্র্যাটরা একে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করে জানিয়েছেন, এটি মূলত ট্রাম্পকে সুবিধা দিতে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার খর্ব করার চক্রান্ত। এখন এই বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...