কিমের পর ক্ষমতায় আসছেন মেয়ে জু আ, গোয়েন্দা রিপোর্টে নতুন তথ্য

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২২ পিএম
কিমের পর ক্ষমতায় আসছেন মেয়ে জু আ, গোয়েন্দা রিপোর্টে নতুন তথ্য

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার কন্যা কিম জু আ-কে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ঘোষণার পথ করছেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির গোয়েন্দা কর্মকর্তারা আইনপ্রণেতাদের এক গোপন বৈঠকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বলে রাজনীতিবিদ পার্ক সুন-ওন ও লি সিওং নিশ্চিত করেছেন।

আইনপ্রণেতা লি সিওং জানান, পিয়ংইয়ংয়ের সামরিক দিবস উদযাপন এবং কুমসুসান প্যালেস অব দ্য সান পরিদর্শনের মতো অনুষ্ঠানে জু আ-এর উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা নিয়েও তিনি তার মতামত ব্যক্ত করছেন। গত ২০২৪ সালের ২৯ ডিসেম্বর ওনসানের নতুন কালমা কোস্টাল পর্যটন এলাকায় পিতার সঙ্গে তার সফর এই জল্পনাকে আরও জোরদার করেছে। উল্লেখ্য, কুমসুসান প্যালেসে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং ও তার পুত্র কিম জং ইলের সমাধি অবস্থিত।

বিশ্লেষকদের মতে, চলতি মাসে শাসক দল ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে জু আ-এর উপস্থিতি এবং কোনো পদ গ্রহণ করা হলে তার উত্তরাধিকার নির্বাচিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা কিমের কন্যাকে সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...