১৫ মার্চ কাজাখস্তানে গণভোট, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারেন তোকায়েভ
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আগামী ১৫ মার্চ নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশটির বর্তমান প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের ক্ষমতার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান আইন অনুযায়ী তোকায়েভের ওই বছরের পর আর শাসন ক্ষমতায় থাকার সুযোগ নেই।
খসড়া সংবিধানে পার্লামেন্ট সংস্কারের পাশাপাশি ১৯৯৬ সালে বিলুপ্ত ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহালের প্রস্তাব করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট বিলুপ্ত করে এক কক্ষের পার্লামেন্ট গঠন এবং আইনপ্রণেতার সংখ্যা হ্রাসের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত আছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন সংবিধান পাস হলে তোকায়েভের পূর্ববর্তী মেয়াদটি পুরোনো আইনের আওতাভুক্ত হিসেবে গণ্য হতে পারে, যা তাকে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবে।

ইউক্রেইন যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতি ও কর বৃদ্ধির মতো অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালে দীর্ঘদিনের শাসক নূরসুলতান নাজারবায়েভের স্থলাভিষিক্ত হন তোকায়েভ। পরে ২০২২ সালের প্রাণঘাতী দাঙ্গার পর তিনি পূর্বসূরিকে সব ক্ষমতা থেকে সরিয়ে দেন। রাশিয়া ও বেলারুশের মতো সংবিধান সংশোধন করে ক্ষমতার মেয়াদ বাড়ানোর পথেই হাঁটছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
১৫ মার্চ কাজাখস্তানে গণভোট, দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারেন তোকায়েভ
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আগামী ১৫ মার্চ নতুন সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশটির বর্তমান প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের ক্ষমতার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান আইন অনুযায়ী তোকায়েভের ওই বছরের পর আর শাসন ক্ষমতায় থাকার সুযোগ নেই।
খসড়া সংবিধানে পার্লামেন্ট সংস্কারের পাশাপাশি ১৯৯৬ সালে বিলুপ্ত ভাইস প্রেসিডেন্টের পদ পুনর্বহালের প্রস্তাব করা হয়েছে। দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট বিলুপ্ত করে এক কক্ষের পার্লামেন্ট গঠন এবং আইনপ্রণেতার সংখ্যা হ্রাসের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত আছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নতুন সংবিধান পাস হলে তোকায়েভের পূর্ববর্তী মেয়াদটি পুরোনো আইনের আওতাভুক্ত হিসেবে গণ্য হতে পারে, যা তাকে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবে।

ইউক্রেইন যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতি ও কর বৃদ্ধির মতো অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালে দীর্ঘদিনের শাসক নূরসুলতান নাজারবায়েভের স্থলাভিষিক্ত হন তোকায়েভ। পরে ২০২২ সালের প্রাণঘাতী দাঙ্গার পর তিনি পূর্বসূরিকে সব ক্ষমতা থেকে সরিয়ে দেন। রাশিয়া ও বেলারুশের মতো সংবিধান সংশোধন করে ক্ষমতার মেয়াদ বাড়ানোর পথেই হাঁটছেন তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…