সম্পদের পাহাড় গড়ে এখন যেখানে আদানি, জানুন ২০২৫-এর হিসাব

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৭ পিএম
সম্পদের পাহাড় গড়ে এখন যেখানে আদানি, জানুন ২০২৫-এর হিসাব

ভারতের অন্যতম শীর্ষ ধনী ও আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে। ভারতের বিদ্যুৎ, বন্দর, বিমানবন্দর এবং অবকাঠামো খাতের উন্নয়নে তিনি ও তার প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা পালন করছে। ছোট পরিসর থেকে শুরু করে এই ব্যবসায়ী দেশটির অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হয়েছেন।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, আদানির সম্পদ বৃদ্ধির গ্রাফটি বেশ উল্লেখযোগ্য। ২০০৮ সালে তার সম্পদের অঙ্ক ছিল মাত্র ১৪ বিলিয়ন ডলার। এরপর ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২১ সালে তা দাঁড়ায় ৫০ দশমিক ৫ বিলিয়ন ডলারে। সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে, যখন তার মোট সম্পদের মূল্য ছিল ৯০ বিলিয়ন ডলার। তবে পরের বছর অর্থাৎ ২০২৩ সালে সম্পদের পরিমাণ কমে ৪৭ বিলিয়ন ডলারে নেমে আসে। এরপর ২০২৪ সালে তা আবার বেড়ে দাঁড়ায় ৮৪ বিলিয়ন ডলারে।

সাম্প্রতিক ২০২৫ সালের হিসাব অনুযায়ী, গৌতম আদানির মালিকানাধীন মোট সম্পদের মূল্য এখন ৫৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ববাজারের ওঠানামার মধ্যে দিয়েও তিনি ভারতের শক্তি ও অবকাঠামো খাতে নিরবচ্ছিন্ন বিনিয়োগ অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...