বিজ্ঞাপন

মুসলিম বিশ্বের অর্থনীতি চাঙ্গা করতে ঐক্যবদ্ধ পরিবহণের ডাক এরদোগানের

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২০ পিএম
মুসলিম বিশ্বের অর্থনীতি চাঙ্গা করতে ঐক্যবদ্ধ পরিবহণের ডাক এরদোগানের

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে তাদের মধ্যে একটি শক্তিশালী ও আধুনিক পরিবহণ নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ওআইসি পরিবহণ মন্ত্রীদের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য—এই বিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে মুসলিম বিশ্বের অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর এবং কর্মক্ষম তরুণ প্রজন্মের সুবিধা কাজে লাগাতে হলে দেশগুলোর মধ্যে রেল, সড়ক ও বিমানপথের সংযোগ অত্যন্ত জরুরি। এরদোগান তার দেশের অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, মারমারে রেল টানেল ও ইউরেশিয়া টানেলের মতো মেগা প্রকল্পের মাধ্যমে তারা বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে এবং ট্রান্স-কাস্পিয়ান ইস্ট-ওয়েস্ট মিডল করিডোরের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে পুনরুজ্জীবিত করছে।

বিজ্ঞাপন

তুর্কি প্রেসিডেন্ট জানান, এই উন্নয়ন কেবল বাণিজ্যিক লাভই বয়ে আনবে না, মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কও আরও দৃঢ় হবে। ওআইসি সদস্যদের সাথে সংহতি বাড়িয়ে আন্তঃসীমান্ত করিডোর তৈরির মাধ্যমে সম্মিলিত অর্থনীতির চাকা সচল করাই তাদের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...