সামরিক আইন জারির চেষ্টায় দোষী সাব্যস্ত দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রী, সাজা ৭ বছর
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে।
আদালতের বিচারক রিউ কিউং-জিন বলেছেন, সরকারের সমালোচক গণমাধ্যমগুলোর বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগ করা এবং বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়ার মাধ্যমে জনসাধারণের বিদ্রোহবিরোধী মনোভাবকে দুর্বল করা হয়েছিল। ৬১ বছর বয়সী লি সাং-মিন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক তাকে মিথ্যা শপথের দায়েও দোষী সাব্যস্ত করেছেন। বিশেষ প্রসিকিউটররা এই অপরাধের জন্য তার ১৫ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।

গত আগস্ট থেকে তিনি হেফাজতে রয়েছেন। এর আগে জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুককে একই মামলায় ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারি করেছিলেন, যা তীব্র প্রতিবাদের মুখে ছয় ঘণ্টার মাথায় প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। পরবর্তীতে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তাকে অভিশংসিত করা হয় এবং চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সামরিক আইন জারির চেষ্টায় দোষী সাব্যস্ত দক্ষিণ কোরিয়ার সাবেক মন্ত্রী, সাজা ৭ বছর
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাং-মিনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে।
আদালতের বিচারক রিউ কিউং-জিন বলেছেন, সরকারের সমালোচক গণমাধ্যমগুলোর বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগ করা এবং বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়ার মাধ্যমে জনসাধারণের বিদ্রোহবিরোধী মনোভাবকে দুর্বল করা হয়েছিল। ৬১ বছর বয়সী লি সাং-মিন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন এবং বিচারক তাকে মিথ্যা শপথের দায়েও দোষী সাব্যস্ত করেছেন। বিশেষ প্রসিকিউটররা এই অপরাধের জন্য তার ১৫ বছরের কারাদণ্ড দাবি করেছিলেন।

গত আগস্ট থেকে তিনি হেফাজতে রয়েছেন। এর আগে জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুককে একই মামলায় ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারি করেছিলেন, যা তীব্র প্রতিবাদের মুখে ছয় ঘণ্টার মাথায় প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। পরবর্তীতে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে তাকে অভিশংসিত করা হয় এবং চলতি বছরের ১৫ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…