কোরআন শিক্ষার সময় মসজিদে ড্রোন হামলা, শিশুসহ নিহত ২
সুদানের সংঘাতপূর্ণ উত্তর করদোফানে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে শেখ আহমেদ আল-বাদাউই মসজিদে ড্রোন হামলায় কোরআন শিক্ষারত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ এনেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
হামলার সময় মসজিদের ভেতরে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছিল। স্থানীয় চিকিৎসকদের এই সংগঠনটি এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, নিরস্ত্র শিশুদের লক্ষ্য করে ধর্মীয় উপাসনালয়ে এই হামলা মানবতাবিরোধী অপরাধ। এর আগেও আরএসএফ খার্তুমের একটি গির্জা এবং এল-ফাশেরের একটি মসজিদে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, করদোফানের বিভিন্ন এলাকায় বেসামরিক অবকাঠামোর ওপর ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কাদুগলিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদামে রকেট হামলার ঘটনাও ঘটেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বিষয়টি নিশ্চিত করেছেন। চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
কোরআন শিক্ষার সময় মসজিদে ড্রোন হামলা, শিশুসহ নিহত ২
সুদানের সংঘাতপূর্ণ উত্তর করদোফানে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে শেখ আহমেদ আল-বাদাউই মসজিদে ড্রোন হামলায় কোরআন শিক্ষারত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ এনেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।
হামলার সময় মসজিদের ভেতরে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছিল। স্থানীয় চিকিৎসকদের এই সংগঠনটি এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তাদের দাবি, নিরস্ত্র শিশুদের লক্ষ্য করে ধর্মীয় উপাসনালয়ে এই হামলা মানবতাবিরোধী অপরাধ। এর আগেও আরএসএফ খার্তুমের একটি গির্জা এবং এল-ফাশেরের একটি মসজিদে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আরএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, করদোফানের বিভিন্ন এলাকায় বেসামরিক অবকাঠামোর ওপর ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে কাদুগলিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গুদামে রকেট হামলার ঘটনাও ঘটেছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বিষয়টি নিশ্চিত করেছেন। চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…