বিজ্ঞাপন

ট্রাম্প নিয়ে তর্কের জেরে বাবার গুলিতে মৃত্যু মেয়ের

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৮ এএম
ট্রাম্প নিয়ে তর্কের জেরে বাবার গুলিতে মৃত্যু মেয়ের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক বিতর্কের এক পর্যায়ে নিজের বাবার গুলিতে প্রাণ হারিয়েছেন লুসি হ্যারিসন (২৩) নামের এক ব্রিটিশ তরুণী। সম্প্রতি ইংল্যান্ডের চেশায়ার কর্নার্স কোর্টে অনুষ্ঠিত এক তদন্ত শুনানিতে এই হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ প্রকাশ পেয়েছে। গত বছরের ১০ জানুয়ারি টেক্সাসের ডালাসের কাছে প্রসপারে বাবার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হন চেশায়ারের বাসিন্দা লুসি।

আদালতে দেওয়া সাক্ষ্যে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সঙ্গে লুসির তীব্র তর্ক হয়। লুসি যখন বাবাকে প্রশ্ন করেন, ট্রাম্পের দ্বারা লাঞ্ছিত কোনো নারী যদি তিনি নিজে হতেন তবে তিনি কেমন অনুভব করতেন, তখন ক্রিস তাচ্ছিল্যের সঙ্গে বলেন, তার আরও দুই মেয়ে থাকায় এ নিয়ে তার খুব একটা মাথাব্যথা নেই। বিকালে বিমানবন্দরে যাওয়ার ঠিক আধা ঘণ্টা আগে ক্রিস লুসিকে বেডরুমে নিয়ে যান তার নতুন কেনা ‘গ্লক ৯এমএম’ পিস্তলটি দেখানোর জন্য। ভেতরে যাওয়ার মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গুলির শব্দ শোনা যায় এবং প্রেমিক ঘরে ঢুকে দেখেন লুসি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পুলিশ জানিয়েছে, ক্রিস হ্যারিসন দীর্ঘদিন ধরেই মদ্যপানের সমস্যায় ভুগছিলেন এবং ঘটনার দিন প্রচুর পরিমাণে মদ্যপান করেছিলেন।

বিজ্ঞাপন

তদন্ত সূত্রে জানা গেছে, টেক্সাসের গ্র্যান্ড জুরি এই ঘটনায় ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনেনি, যা নিয়ে লুসির পরিবারে ক্ষোভ বিরাজ করছে। অন্যদিকে, এই ভুলের জন্য আজীবন দায়বদ্ধ থাকার কথা জানিয়েছেন ক্রিস। লুসির মা জেন কোটস তার মেয়েকে একজন ‘প্রাণবন্ত ও সংবেদনশীল’ ব্যক্তি হিসেবে বর্ণনা করে জানান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তার স্বভাব ছিল।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...