বিজ্ঞাপন

ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান, নিশ্চিত করল কর্তৃপক্ষ

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২৮ এএম
ওমানে ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান, নিশ্চিত করল কর্তৃপক্ষ

মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ওমানে পবিত্র রমজান মাস আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করা সম্ভব হচ্ছে না।

কমিটি জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯ তারিখ হলেও ওমানের আকাশে রমজানের চাঁদ দৃশ্যমান হবে না। জ্যোতির্বিদ্যা অনুসারে ওই দিন সূর্যাস্তের পূর্বেই অর্ধচন্দ্রটি অস্ত যাওয়ার কারণে তা দেখা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হবে।

বিজ্ঞাপন

এর ফলে চলতি শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে সেহরি খেয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ওমানে সিয়াম সাধনা শুরু হবে। ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ডের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...