ওমানে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি, শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে
মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ওমানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের সূচনা হবে। দেশটির চাঁদ দেখা প্রধান কমিটি বুধবার এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি দেশটিতে হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখ পালিত হবে।
কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানের আকাশে রমজানের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। জ্যোতির্বিদ্যা সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, ওইদিন সূর্যাস্তের আগেই রমজানের অর্ধচন্দ্রটি অস্ত যাবে, যা খালি চোখে দেখা অসম্ভব। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি ৩০ দিনে পূর্ণ হবে শাবান মাস।

ওমানের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় ও বৈজ্ঞানিক বিবেচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে ওমানে বসবাসরত মুসলিমরা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজানের রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনার আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ওমানে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি, শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে
মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ওমানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের সূচনা হবে। দেশটির চাঁদ দেখা প্রধান কমিটি বুধবার এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে। এর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি দেশটিতে হিজরি সালের শাবান মাসের ২৯ তারিখ পালিত হবে।
কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানের আকাশে রমজানের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। জ্যোতির্বিদ্যা সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, ওইদিন সূর্যাস্তের আগেই রমজানের অর্ধচন্দ্রটি অস্ত যাবে, যা খালি চোখে দেখা অসম্ভব। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি ৩০ দিনে পূর্ণ হবে শাবান মাস।

ওমানের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় ও বৈজ্ঞানিক বিবেচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে ওমানে বসবাসরত মুসলিমরা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজানের রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনার আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…