পাকিস্তানে রমজানের চাঁদ দেখার সম্ভাবনা ১৮ ফেব্রুয়ারি, রোজা শুরু ১৯
পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন বিকেল ৫টা ১ মিনিটে সূর্য ও চাঁদের মিলন ঘটবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বুধবার শাবান মাসের ২৯ তারিখে সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই দিন আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা থাকলেও চাঁদ দেখা সম্ভব হবে বলে জানিয়েছে পিএমডি।

বিভিন্ন প্রদেশে চাঁদ দৃশ্যমান থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সিন্ধু প্রদেশে চাঁদ ৭টা ২৪ মিনিট, পাঞ্জাবে ৭টা ৮ মিনিট, খাইবার পাখতুনখোয়ায় ৭টা ১৩ মিনিট, বেলুচিস্তানে ৭টা ৪৭ মিনিট, কাশ্মীরে ৬টা ৫৮ মিনিট এবং গিলগিট-বালতিস্তানে ৬টা ৫৩ মিনিট পর্যন্ত দেখা যেতে পারে।
অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। শাবান মাসের ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে দেশব্যাপী চাঁদ দেখার খবর যাচাই করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা পালন শুরু হবে পাকিস্তানে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পাকিস্তানে রমজানের চাঁদ দেখার সম্ভাবনা ১৮ ফেব্রুয়ারি, রোজা শুরু ১৯
পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন চাঁদের জন্ম হবে। ওই দিন বিকেল ৫টা ১ মিনিটে সূর্য ও চাঁদের মিলন ঘটবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বুধবার শাবান মাসের ২৯ তারিখে সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই দিন আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা থাকলেও চাঁদ দেখা সম্ভব হবে বলে জানিয়েছে পিএমডি।

বিভিন্ন প্রদেশে চাঁদ দৃশ্যমান থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সিন্ধু প্রদেশে চাঁদ ৭টা ২৪ মিনিট, পাঞ্জাবে ৭টা ৮ মিনিট, খাইবার পাখতুনখোয়ায় ৭টা ১৩ মিনিট, বেলুচিস্তানে ৭টা ৪৭ মিনিট, কাশ্মীরে ৬টা ৫৮ মিনিট এবং গিলগিট-বালতিস্তানে ৬টা ৫৩ মিনিট পর্যন্ত দেখা যেতে পারে।
অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। শাবান মাসের ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে দেশব্যাপী চাঁদ দেখার খবর যাচাই করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকেই রোজা পালন শুরু হবে পাকিস্তানে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…