বিজ্ঞাপন

চাঁদ দেখা না যাওয়ায় ওমানে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫০ এএম
চাঁদ দেখা না যাওয়ায় ওমানে রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটির চাঁদ দেখা প্রধান কমিটি জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সেখানে রোজা শুরু হবে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয় জানানো হয়।

কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিন পালিত হবে। তবে ওইদিন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব অনুযায়ী সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ার কারণে রমজানের চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের শেষ দিন হবে।

বিজ্ঞাপন

ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড বিবেচনায় এনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ওমানে সৌদি আরবের সাথে মিল রেখেই রমজানের সূচনা হতে যাচ্ছে এবং মুসলিম সম্প্রদায় আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনায় অংশ নেবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...