বিজ্ঞাপন

দক্ষিণ গোলার্ধে বিপর্যয়: চিলিতে দাবানলে ২১ মৃত্যু, অস্ট্রেলিয়ায় ৫০ ডিগ্রি তাপমাত্রা

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৬ এএম
দক্ষিণ গোলার্ধে বিপর্যয়: চিলিতে দাবানলে ২১ মৃত্যু, অস্ট্রেলিয়ায় ৫০ ডিগ্রি তাপমাত্রা

২০২৬ সালের শুরুতেই দক্ষিণ গোলার্ধে রেকর্ড সৃষ্টি করে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। চিলির উপকূলীয় অঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ২১ জনের প্রাণহানির মধ্য দিয়ে এই পরিস্থিতির তীব্রতা প্রকাশ পেয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়াজুড়ে একটি শক্তিশালী হিট ডোম তৈরি হয়েছে, যেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ এলাকাও বন্য দাবানল ও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে। আগুনের লেলিহান শিখায় আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলের দুর্গম বনাঞ্চল এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট প্রমাণ। প্রকৃতির স্বাভাবিক শীতল প্রভাব ‘লা নিনা’ বর্তমানে সক্রিয় থাকা সত্ত্বেও তাপমাত্রার রেকর্ড ভাঙছে। এর আগের তিন বছর ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময় হিসেবে রেকর্ড করা হয়েছিল। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানী থিওডোর কিপিং জানিয়েছেন, এই অবস্থার মধ্যেও যদি ভবিষ্যতে ‘এল নিনো’ পর্যায়ে প্রবেশ করা হয়, তবে বিশ্বজুড়ে তাপপ্রবাহের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী গরম ও খরার কারণে বনাঞ্চলগুলো এতটাই শুষ্ক হয়ে পড়েছে যে ছোট আগুনও দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। আর্জেন্টিনার ‘লস আলেরসেস ন্যাশনাল পার্ক’-এ তিন হাজার বছরের পুরনো গাছ বজ্রপাত থেকে সৃষ্ট আগুনের কবলে পড়ে হুমকির মুখে রয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের আবহাওয়া ও জলবায়ু দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্প-পূর্ব যুগের তুলনায় প্রায় ১.৪৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এটি প্যারিস জলবায়ু চুক্তির নির্ধারিত ১.৫ ডিগ্রির সীমার খুব কাছে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরটি ইতিহাসে আরেকটি উষ্ণতম বছর হিসেবে রেকর্ড করতে পারে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...