বিজ্ঞাপন

সুইডেনে নাগরিকত্ব পাওয়া কঠিন হচ্ছে: বাড়ছে বাসস্থান ও আয়ের শর্ত

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪২ এএম
সুইডেনে নাগরিকত্ব পাওয়া কঠিন হচ্ছে: বাড়ছে বাসস্থান ও আয়ের শর্ত

ইউরোপের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত সুইডেন এবার বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নিয়ম আমূল বদলে দিতে যাচ্ছে। আগামী ৬ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন আইনে বাসস্থানের মেয়াদ, আয় এবং ভাষা জ্ঞান—সবক্ষেত্রেই কড়া শর্ত আরোপ করা হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, তার আগেই এই গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর করতে যাচ্ছে স্টকহোম।

নতুন আইন অনুযায়ী, সুইডিশ নাগরিকত্ব লাভের জন্য আগ্রহীদের দেশটিতে ধারাবাহিকভাবে ৮ বছর বসবাস করতে হবে, যা আগে ছিল পাঁচ বছর। এছাড়াও আবেদনকারীকে প্রতি মাসে ন্যূনতম ২০ হাজার সুইডিশ ক্রাউন (প্রায় দুই হাজার ডলার) আয়ের প্রমাণ দিতে হবে এবং সুইডিশ ভাষা ও সংস্কৃতি বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেউ যদি অপরাধের সাথে জড়িত থাকে, তবে তাকে দীর্ঘতর সময় অপেক্ষা করতে হবে; বিশেষ করে চার বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির নাগরিকত্বের আবেদন করতে দেশটিতে ১৫ বছর অবস্থান করতে হবে।

বিজ্ঞাপন

২০১৬ সালে বিপুল সংখ্যক শরণার্থীর আগমনের পর থেকেই অভিবাসন নীতি কঠোর করছে সুইডেন। অভিবাসনমন্ত্রী ইয়োহান ফোরসেল জানিয়েছেন, পুরনো আইনে নাগরিকত্ব পাওয়ার কোনো বিশেষ শর্ত ছিল না, যা এখন আরোপ করা হচ্ছে। তিনি বলেন, কেউ যদি সুইডেনের রাষ্ট্রব্যবস্থা রাজতন্ত্র নাকি প্রজাতন্ত্র—এমন সাধারণ তথ্যও না জানেন, তবে নাগরিকত্ব পাওয়া তার পক্ষে কঠিন হবে। এই নতুন নিয়মাবলীর ফলে পূর্ণকালীন চাকরিজীবীরা মূলত নাগরিকত্বের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...