মার্কিন চুক্তির জেরে রাহুলের তোপ, মোদি সরকারকে ‘দেশ বিক্রির’ অভিযোগ বিরোধী নেতার
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বুধবার তীব্র আক্রমণ চালালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে তিনি মোদি সরকারের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিক্রি করার গুরুতর অভিযোগ আনেন।
রাহুল গান্ধী এই চুক্তিকে ভারতের স্বার্থে ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, এই একতরফা চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন কৃষি ও বস্ত্রপণ্যের বন্যা বয়ে আসলে দেশের কৃষক ও বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যাবে। সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, ‘ভারত মাতাকে বিক্রি’ করতে গিয়ে কি তাদের লজ্জা করছে না?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ অজিত দোভালের ‘যুদ্ধের যুগ শেষ’ মন্তব্যের বিপরীতে রাহুল বলেন, বিশ্ব আজ যুদ্ধের দিকেই এগিয়ে চলেছে। তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমান মর্যাদায় আলোচনায় বসত। এই সংকটময় মুহূর্তে দেশের তথ্য সুরক্ষা, খাদ্য ও জ্বালানি ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন কংগ্রেস নেতা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন চুক্তির জেরে রাহুলের তোপ, মোদি সরকারকে ‘দেশ বিক্রির’ অভিযোগ বিরোধী নেতার
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বুধবার তীব্র আক্রমণ চালালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে তিনি মোদি সরকারের বিরুদ্ধে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিক্রি করার গুরুতর অভিযোগ আনেন।
রাহুল গান্ধী এই চুক্তিকে ভারতের স্বার্থে ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, এই একতরফা চুক্তির ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন কৃষি ও বস্ত্রপণ্যের বন্যা বয়ে আসলে দেশের কৃষক ও বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যাবে। সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, ‘ভারত মাতাকে বিক্রি’ করতে গিয়ে কি তাদের লজ্জা করছে না?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ অজিত দোভালের ‘যুদ্ধের যুগ শেষ’ মন্তব্যের বিপরীতে রাহুল বলেন, বিশ্ব আজ যুদ্ধের দিকেই এগিয়ে চলেছে। তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমান মর্যাদায় আলোচনায় বসত। এই সংকটময় মুহূর্তে দেশের তথ্য সুরক্ষা, খাদ্য ও জ্বালানি ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন কংগ্রেস নেতা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…