ভারত-আমেরিকা চুক্তি নিয়ে রাহুলের তোপ, বললেন- ভারত মাকে বিক্রি করেছে মোদি সরকার
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তীব্র সুরে সরব হলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে একহাতে খারিজ করে তিনি অভিযোগ করেন, এই একতরফা চুক্তির মাধ্যমে মোদি সরকার দেশের সার্বভৌমত্বের স্বার্থে আপস করে ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে।
কংগ্রেস নেতা এই চুক্তিকে ভারতের জন্য এক আত্মঘাতী ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এর পরোক্ষ ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গেছে, যার ফলে এখন থেকে ভারত কার কাছ থেকে অপরিশোধিত তেল কিনবে তা ওয়াশিংটনই ঠিক করবে। এছাড়াও তিনি সতর্ক করে দেন যে, মার্কিন কৃষিপণ্যে ভারতীয় বাজার ভরে গেলে দেশের কৃষকরা গভীর সংকটে পড়বেন এবং বস্ত্রশিল্পেরও সর্বনাশ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ অজিত দোভালের সাম্প্রতিক ‘যুদ্ধের যুগ শেষ’ মন্তব্যের বিপরীতে রাহুল গান্ধী জানান, বিশ্ব বর্তমানে যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে তারা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমান মর্যাদায় আলোচনায় বসত এবং দেশের খাদ্য নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারত-আমেরিকা চুক্তি নিয়ে রাহুলের তোপ, বললেন- ভারত মাকে বিক্রি করেছে মোদি সরকার
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে তীব্র সুরে সরব হলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে একহাতে খারিজ করে তিনি অভিযোগ করেন, এই একতরফা চুক্তির মাধ্যমে মোদি সরকার দেশের সার্বভৌমত্বের স্বার্থে আপস করে ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে।
কংগ্রেস নেতা এই চুক্তিকে ভারতের জন্য এক আত্মঘাতী ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এর পরোক্ষ ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে চলে গেছে, যার ফলে এখন থেকে ভারত কার কাছ থেকে অপরিশোধিত তেল কিনবে তা ওয়াশিংটনই ঠিক করবে। এছাড়াও তিনি সতর্ক করে দেন যে, মার্কিন কৃষিপণ্যে ভারতীয় বাজার ভরে গেলে দেশের কৃষকরা গভীর সংকটে পড়বেন এবং বস্ত্রশিল্পেরও সর্বনাশ হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনএসএ অজিত দোভালের সাম্প্রতিক ‘যুদ্ধের যুগ শেষ’ মন্তব্যের বিপরীতে রাহুল গান্ধী জানান, বিশ্ব বর্তমানে যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে তারা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সমান মর্যাদায় আলোচনায় বসত এবং দেশের খাদ্য নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নিশ্চিত করত।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…