বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রকাশ এপস্টেইনের গোপন ছয় নামের তালিকা

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭ পিএম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রকাশ এপস্টেইনের গোপন ছয় নামের তালিকা

জেফরি এপস্টেইন মামলার নথিপত্রে গোপন রাখা ছয়জনের নাম জনসমক্ষে এনেছেন মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কংগ্রেসের অধিবেশনে দাঁড়িয়ে তিনি এই নামগুলো প্রকাশ করেন, যা দীর্ঘদিন ধরে মার্কিন বিচার বিভাগ কালো কালি দিয়ে আড়াল করে রেখেছিল। খান্না ও তার সহযোগী রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি বিচার বিভাগে প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় করে এই নথিপত্র যাচাই করেছেন বলে জানা গেছে।

প্রকাশিত তালিকার অন্যতম হলেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইয়েম। এছাড়াও রয়েছেন ইতালীয় সাবেক সংসদ সদস্য নিকোলা কাপুতো এবং সালভাতোরে নুয়ারা, জুরাব মিকেলাদজে ও লিওনিক লিওনভ নামের তিনজন। তবে এই ব্যক্তিদের পরিচয় বা এপস্টেইনের সাথে তাদের সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট করা হয়নি।

বিজ্ঞাপন

রো খান্না বলেন, মাত্র দুই ঘণ্টা নথি পর্যালোচনা করেই ছয়টি নাম পাওয়া গেলে ৩০ লাখ পৃষ্ঠার এই নথিতে আরও কত নাম গোপন আছে তা ভাবা যায়। ২০১৯ সালে কারাগারে বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করেন এপস্টেইন, যার বিরুদ্ধে প্রভাবশালীদের জন্য নারী ও কিশোরী পাচারের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...