‘ভারত মাতাকে বিক্রি’: মার্কিন চুক্তি নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি হওয়া অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির মাধ্যমে কার্যত ‘ভারত মাতাকে’ বিক্রি করে দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী।
কংগ্রেস নেতা এই চুক্তিকে একহাতে একতরফা এবং অন্যহাতে দেশের স্বার্থে ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আগামী দিনে ভারত কোথা থেকে তেল আমদানি করবে, তা নির্ধারণ করবে ওয়াশিংটন। এছাড়া মার্কিন কৃষি পণ্যে ভারতীয় বাজার দখল হয়ে গেলে দেশীয় কৃষকরা গভীর সংকটে পড়বেন বলেও সতর্ক করেছেন তিনি। একইসাথে এই চুক্তি দেশের বস্ত্রশিল্পের জন্যও মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি নিয়েও ক্ষমতাসীন দলের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল। প্রধানমন্ত্রী ও এনএসএ-র ‘যুদ্ধ নেই’ মন্তব্যের বিপরীতে তিনি বলেন, বাস্তবতা হলো বিশ্ব আবার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সমান মর্যাদায় আলোচনায় বসত এবং দেশের তথ্য নিরাপত্তা ও খাদ্য সরবরাহ রক্ষায় জোর দেওয়া হতো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
‘ভারত মাতাকে বিক্রি’: মার্কিন চুক্তি নিয়ে মোদি সরকারকে তোপ রাহুলের
লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্প্রতি হওয়া অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির মাধ্যমে কার্যত ‘ভারত মাতাকে’ বিক্রি করে দিয়েছে বর্তমান শাসকগোষ্ঠী।
কংগ্রেস নেতা এই চুক্তিকে একহাতে একতরফা এবং অন্যহাতে দেশের স্বার্থে ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আগামী দিনে ভারত কোথা থেকে তেল আমদানি করবে, তা নির্ধারণ করবে ওয়াশিংটন। এছাড়া মার্কিন কৃষি পণ্যে ভারতীয় বাজার দখল হয়ে গেলে দেশীয় কৃষকরা গভীর সংকটে পড়বেন বলেও সতর্ক করেছেন তিনি। একইসাথে এই চুক্তি দেশের বস্ত্রশিল্পের জন্যও মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ব পরিস্থিতি নিয়েও ক্ষমতাসীন দলের বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল। প্রধানমন্ত্রী ও এনএসএ-র ‘যুদ্ধ নেই’ মন্তব্যের বিপরীতে তিনি বলেন, বাস্তবতা হলো বিশ্ব আবার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় এলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সমান মর্যাদায় আলোচনায় বসত এবং দেশের তথ্য নিরাপত্তা ও খাদ্য সরবরাহ রক্ষায় জোর দেওয়া হতো।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…