যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সার্বভৌমত্ব হুমকি, কেন্দ্রকে তোপ রাহুলের
বুধবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির স্বার্থ বিক্রি করার গুরুতর অভিযোগ এনেছেন।
এই চুক্তিকে ভারতের জন্য একতরফা এবং জাতীয় স্বার্থের ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা এখন আমেরিকার হাতে চলে গেছে, অর্থাৎ ভারত কার কাছ থেকে তেল আমদানি করবে তা এখন ওয়াশিংটন নির্ধারণ করবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন কৃষি পণ্যে ভারতীয় বাজার দখল হলে দেশীয় কৃষকরা গভীর সংকটে পড়বেন এবং বস্ত্রশিল্পেরও ব্যাপক ক্ষতি হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ‘যুদ্ধের যুগ শেষ’ মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাস্তবতা হলো বিশ্ব আবার যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে।

কংগ্রেস নেতা দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমান মর্যাদায় আলোচনায় বসত এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখত। এই সংকটময় মুহূর্তে দেশের মানুষের তথ্য সুরক্ষা, খাদ্য সরবরাহ ও জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সার্বভৌমত্ব হুমকি, কেন্দ্রকে তোপ রাহুলের
বুধবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও অর্থনীতির স্বার্থ বিক্রি করার গুরুতর অভিযোগ এনেছেন।
এই চুক্তিকে ভারতের জন্য একতরফা এবং জাতীয় স্বার্থের ‘পাইকারি আত্মসমর্পণ’ বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা এখন আমেরিকার হাতে চলে গেছে, অর্থাৎ ভারত কার কাছ থেকে তেল আমদানি করবে তা এখন ওয়াশিংটন নির্ধারণ করবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মার্কিন কৃষি পণ্যে ভারতীয় বাজার দখল হলে দেশীয় কৃষকরা গভীর সংকটে পড়বেন এবং বস্ত্রশিল্পেরও ব্যাপক ক্ষতি হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ‘যুদ্ধের যুগ শেষ’ মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাস্তবতা হলো বিশ্ব আবার যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে।

কংগ্রেস নেতা দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমান মর্যাদায় আলোচনায় বসত এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখত। এই সংকটময় মুহূর্তে দেশের মানুষের তথ্য সুরক্ষা, খাদ্য সরবরাহ ও জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…