শিক্ষকের বেশে দানব: ৫ মহাদেশে ৮৯ শিশুকে নির্যাতন, নিজের ডায়েরিতেই স্বীকারোক্তি
শিক্ষকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে পৈশাচিক কাণ্ড ঘটিয়েছেন ৭৯ বছর বয়সী জ্যাক লেভুগল। গত প্রায় ছয় দশক ধরে বিশ্বের পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়ে অন্তত ৮৯টি শিশুকে যৌন নির্যাতনের শিকার বানিয়েছেন এই ফরাসি নাগরিক। ফ্রান্সের পুলিশ তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভুক্তভোগীদের সহযোগিতা কামনা করেছে।
জ্যাক লেভুগল মূলত জার্মানি থেকে শুরু করে ভারত এবং কলম্বিয়ার মতো দেশে শিক্ষক, টিউটর, ক্যানিয়নিং কোচ বা যুব প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। শিশুদের প্রতি তার এই অসুস্থ আসক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তবে একটি ইউএসবি ড্রাইভে পাওয়া তার নিজস্ব লেখা ১৫ খণ্ডের স্মৃতিকথাই তার অপরাধের মূল প্রমাণ হিসেবে কাজ করেছে। পরিবারের এক সদস্য ওই ড্রাইভটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলে তার হিংস্র রূপ বেরিয়ে আসে।

ওই স্মৃতিকথায় ১৯৬৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ থেকে ১৭ বছর বয়সী ৮৯ জন নাবালিকাকে ধর্ষণ ও নির্যাতনের বিবরণী পাওয়া গেছে। এছাড়াও নিজের অসুস্থ মা এবং ৯২ বছর বয়সী খালাকে বালিশ চাপিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়েও অভিযুক্ত তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হলেও এপ্রিল ২০২৫ সাল থেকে তাকে কারাগারে রাখা হয়েছে। ফরাসি পুলিশ আগামী ২০২৬ সালের মধ্যে এই তদন্ত সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
শিক্ষকের বেশে দানব: ৫ মহাদেশে ৮৯ শিশুকে নির্যাতন, নিজের ডায়েরিতেই স্বীকারোক্তি
শিক্ষকতা পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে পৈশাচিক কাণ্ড ঘটিয়েছেন ৭৯ বছর বয়সী জ্যাক লেভুগল। গত প্রায় ছয় দশক ধরে বিশ্বের পাঁচটি মহাদেশের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়ে অন্তত ৮৯টি শিশুকে যৌন নির্যাতনের শিকার বানিয়েছেন এই ফরাসি নাগরিক। ফ্রান্সের পুলিশ তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভুক্তভোগীদের সহযোগিতা কামনা করেছে।
জ্যাক লেভুগল মূলত জার্মানি থেকে শুরু করে ভারত এবং কলম্বিয়ার মতো দেশে শিক্ষক, টিউটর, ক্যানিয়নিং কোচ বা যুব প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। শিশুদের প্রতি তার এই অসুস্থ আসক্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তবে একটি ইউএসবি ড্রাইভে পাওয়া তার নিজস্ব লেখা ১৫ খণ্ডের স্মৃতিকথাই তার অপরাধের মূল প্রমাণ হিসেবে কাজ করেছে। পরিবারের এক সদস্য ওই ড্রাইভটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলে তার হিংস্র রূপ বেরিয়ে আসে।

ওই স্মৃতিকথায় ১৯৬৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৩ থেকে ১৭ বছর বয়সী ৮৯ জন নাবালিকাকে ধর্ষণ ও নির্যাতনের বিবরণী পাওয়া গেছে। এছাড়াও নিজের অসুস্থ মা এবং ৯২ বছর বয়সী খালাকে বালিশ চাপিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়েও অভিযুক্ত তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হলেও এপ্রিল ২০২৫ সাল থেকে তাকে কারাগারে রাখা হয়েছে। ফরাসি পুলিশ আগামী ২০২৬ সালের মধ্যে এই তদন্ত সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…