বিপ্লবের ৪৭ বছর: তেহরানে ইসরায়েলে হামলার ক্ষেপণাস্ত্র প্রদর্শন
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে সামরিক শক্তির বিরাট প্রদর্শনী আয়োজন করেছে ইরান। রাজধানী তেহরানের বর্ণাঢ্য শোভাযাত্রায় দেশটির সামরিক বাহিনী ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যবহৃত আধুনিক ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে তুলেছে।
প্রদর্শনীতে ‘সৌমার’, ‘নূর’ ও ‘কাদির’ মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘হাজ কাসেম’, ‘ইমাদ’ ও ‘জোলফাঘার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই অস্ত্রের কিছু ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ‘ট্রু প্রমিস’ অভিযান এবং কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলায় সফলভাবে ব্যবহৃত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ছয় দশকের পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে তিনি যে ঐতিহাসিক বিপ্লবের সূচনা করেছিলেন, তার স্মরণে দেশজুড়ে বিপুল উৎসাহের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা বিপ্লবের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বিপ্লবের ৪৭ বছর: তেহরানে ইসরায়েলে হামলার ক্ষেপণাস্ত্র প্রদর্শন
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে সামরিক শক্তির বিরাট প্রদর্শনী আয়োজন করেছে ইরান। রাজধানী তেহরানের বর্ণাঢ্য শোভাযাত্রায় দেশটির সামরিক বাহিনী ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যবহৃত আধুনিক ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে তুলেছে।
প্রদর্শনীতে ‘সৌমার’, ‘নূর’ ও ‘কাদির’ মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ‘হাজ কাসেম’, ‘ইমাদ’ ও ‘জোলফাঘার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই অস্ত্রের কিছু ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ‘ট্রু প্রমিস’ অভিযান এবং কাতারের আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে হামলায় সফলভাবে ব্যবহৃত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইমাম খোমেনির নেতৃত্বে ইরানে ছয় দশকের পাহলভি রাজতন্ত্রের অবসান ঘটে এবং ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে তিনি যে ঐতিহাসিক বিপ্লবের সূচনা করেছিলেন, তার স্মরণে দেশজুড়ে বিপুল উৎসাহের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা বিপ্লবের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…