মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ৮:৩২ এএম
মেক্সিকোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ১৩

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। রোববার স্থানীয় সময়ে প্রায় ২৫০ যাত্রী নিয়ে একটি ট্রেন লাইনচ্যুত হলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৯৮ জন যাত্রী আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে উত্তর কোরিয়া দূরপাল্লার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে এই উৎক্ষেপণ পরিচালিত হয়। সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে তিনি ‘সীমাহীন ও টেকসই’ উন্নয়নের নির্দেশ দিয়েছেন।

বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে ২০২৫ সালটি বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করলেও শেষ পর্যন্ত তা সামলে নেয়া সম্ভব হয়েছে। গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ শুরু করার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...