চীনের প্রভাব ঠেকাতে ঢাকার কাছে মার্কিন অস্ত্রের প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৭ পিএম
চীনের প্রভাব ঠেকাতে ঢাকার কাছে মার্কিন অস্ত্রের প্রস্তাব

দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত প্রভাব মোকাবেলায় বাংলাদেশের পরবর্তী সরকারকে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের প্রতিরক্ষা সামগ্রী সরবরাহের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, বেইজিংয়ের সাথে সম্পর্কের ঝুঁকিগুলো তুলে ধরতে এবং ঢাকার প্রতিরক্ষা চাহিদা পূরণে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এই প্রস্তাব এলো। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অঞ্চলটিতে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ভারতের প্রভাব কমে যাওয়ার সুযোগে চীন ইতিমধ্যেই সীমান্তবর্তী এলাকায় ড্রোন কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে এবং পাকিস্তানের সাথে যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায় এবং একটি স্থিতিশীল দক্ষিণ এশিয়া বজায় রাখতে চায়। অন্যদিকে, বাংলাদেশের সাথে চীনের সহযোগিতাকে কৌশলগত অংশীদারিত্ব বলে অভিহিত করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং কোনো বাহ্যিক হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...