থাইল্যান্ড নির্বাচনে চমক, জরিপে এগিয়ে থাকা দল এখন দ্বিতীয় স্থানে

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৬ পিএম
থাইল্যান্ড নির্বাচনে চমক, জরিপে এগিয়ে থাকা দল এখন দ্বিতীয় স্থানে

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফল দেখা দিয়েছে। ভোট গণনার প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি এখন শান্ত। নির্বাচনের আগে জনমত জরিপে যে দল এগিয়ে ছিল, তারা এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অনুতিনের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি ৫০০ আসনের সংসদে ১৯৩টিরও বেশি আসনে জয়লাভ করেছে। এই ফলাফলের ফলে জোট গঠনের মাধ্যমে পরবর্তী সরকার গঠনের পথে দলটির অবস্থান বেশ শক্তিশালী হয়েছে।

জনমত জরিপে শীর্ষে থাকা পিপলস পার্টি ফলাফল মেনে নিলেও ১৮টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে। তৃতীয় স্থানে থাকা ফেউ থাই পার্টি সন্দেহজনক এলাকায় পর্যালোচনার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, সামরিকপন্থী ইউনাইটেড থাই নেশন পার্টি সারাদেশে পুনর্গণনার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...