থাই নির্বাচনে চমক: জরিপকে ভুল প্রমাণ করে এগিয়ে অনুতিনের দল
থাইল্যান্ডের নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন অনুতিন চর্ণভিরাকুলের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি। নির্বাচনের আগে জনমত জরিপে অনেকটাই পিছিয়ে থাকলেও প্রায় ৯৫ শতাংশ কেন্দ্রের ফলাফলে তারা ১৯৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছে। এর ফলে জোটসঙ্গীদের সমন্বয়ে পরবর্তী সরকার গঠনের পথে দলটির অবস্থান এখন অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে।
অন্যদিকে, জরিপে এগিয়ে থাকা পিপলস পার্টি ফলাফলে দ্বিতীয় স্থানে অবস্থান করলেও ফল মেনে নিয়েছে। তবে অস্বচ্ছতার অভিযোগ তুলে তারা ১৮টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে। তৃতীয় স্থানে থাকা ফেউ থাই পার্টি এমন কিছু এলাকায় ফলাফল পর্যালোচনার পক্ষে মত দিয়েছে যেখানে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে, সামরিকপন্থী ইউনাইটেড থাই নেশন পার্টি সারা দেশে ভোট গণনা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে অনুতিনের দল যেহেতু সরকার গঠনের মতো আসন সংখ্যা পেতে যাচ্ছে, তাই জোট গঠন নিয়ে তাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
থাই নির্বাচনে চমক: জরিপকে ভুল প্রমাণ করে এগিয়ে অনুতিনের দল
থাইল্যান্ডের নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন অনুতিন চর্ণভিরাকুলের নেতৃত্বাধীন ভূমজাইথাই পার্টি। নির্বাচনের আগে জনমত জরিপে অনেকটাই পিছিয়ে থাকলেও প্রায় ৯৫ শতাংশ কেন্দ্রের ফলাফলে তারা ১৯৩টি আসন নিয়ে এগিয়ে রয়েছে। এর ফলে জোটসঙ্গীদের সমন্বয়ে পরবর্তী সরকার গঠনের পথে দলটির অবস্থান এখন অনেকটাই নিশ্চিত হয়ে উঠেছে।
অন্যদিকে, জরিপে এগিয়ে থাকা পিপলস পার্টি ফলাফলে দ্বিতীয় স্থানে অবস্থান করলেও ফল মেনে নিয়েছে। তবে অস্বচ্ছতার অভিযোগ তুলে তারা ১৮টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে। তৃতীয় স্থানে থাকা ফেউ থাই পার্টি এমন কিছু এলাকায় ফলাফল পর্যালোচনার পক্ষে মত দিয়েছে যেখানে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে।

এদিকে, সামরিকপন্থী ইউনাইটেড থাই নেশন পার্টি সারা দেশে ভোট গণনা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে অনুতিনের দল যেহেতু সরকার গঠনের মতো আসন সংখ্যা পেতে যাচ্ছে, তাই জোট গঠন নিয়ে তাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…