এপস্টাইন মামলায় চাঞ্চল্য: পুলিশকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৮ পিএম
এপস্টাইন মামলায় চাঞ্চল্য: পুলিশকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০৬ সালে যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে চলা তদন্তে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। পাম বিচের সাবেক পুলিশ প্রধান মাইকেল রেইটারের দেওয়া তথ্যের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তৎকালীন সময়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে ফোন করে এপস্টাইনের অপরাধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন তিনি।

ওই সময় ট্রাম্প পুলিশ কর্মকর্তাকে বলেছিলেন, এপস্টাইনের এই অপরাধের বিষয়ে সবাই ওয়াকিবহাল ছিল। তিনি পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেন এবং তদন্তের স্বার্থে এপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের ওপর নজরদারি করার পরামর্শ দেন। ট্রাম্প ম্যাক্সওয়েলকে ‘দুষ্ট’ হিসেবে অভিহিত করেছিলেন, যিনি পরবর্তীতে শিশু পাচারের দায়ে ২০ বছরের সাজাভোগ করছেন।

ট্রাম্প আরও জানান, নিউ ইয়র্কে এপস্টাইনকে ঘৃণ্য মানুষ হিসেবে গণ্য করা হতো। এমনকি একবার তিনি লক্ষ্য করেছিলেন যে এপস্টাইনের সঙ্গে কিশোর-কিশোরীরা উপস্থিত ছিল, যা দেখে তিনি সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে এসেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...