সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি: ৩ ঘণ্টার নোটিশ ও এআই নিয়ন্ত্রণ ভারতে

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৬ পিএম
সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি: ৩ ঘণ্টার নোটিশ ও এআই নিয়ন্ত্রণ ভারতে

অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি আরও জোরদার করলো ভারত সরকার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে মেটা, ইউটিউব ও এক্সের (টুইটার) মতো বড় কোম্পানিগুলোকে সরকারি নির্দেশে অবৈধ বলে গণ্য কোনো কনটেন্ট মাত্র তিন ঘণ্টার মধ্যে সরাতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ৩৬ ঘণ্টা, যা কমিয়ে এখন মাত্র তিন ঘণ্টা করা হলো।

জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ডিজিটাল মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর করার একটি ধাপ। গত বছরের তথ্য অনুযায়ী, সরকারি নির্দেশে ভারতে প্রায় ২৮ হাজারেরও বেশি ওয়েব লিংক ব্লক করা হয়েছে, যা এই কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।

এছাড়াও প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডিপফেক প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করেছে দেশটি। এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত কোনো অডিও-ভিডিও কনটেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক লেবেলিং ও উৎস শনাক্তকরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারণামূলক কনটেন্ট, জাল নথি বা শিশু নির্যাতনের মতো অপরাধ ঠেকাতে প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...