ভারত-পাকিস্তান সংঘাতে ১০ বিমান ধ্বংস: নতুন দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘটিত সংঘাতে মোট ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। বুধবার (১১ ফেব্রুয়ারি) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান, যা তার পূর্ববর্তী বক্তব্যের চেয়ে ভিন্ন। এর আগে বিভিন্ন সময় তিনি এই সংখ্যা পাঁচ, সাত এবং আট বললেও এবার তা বাড়িয়ে ১০ করলেন।
সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংকট সমাধানে নিজের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আটটি যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে অন্তত ছয়টি ক্ষেত্রে শুল্ক আরোপের হুমকি প্রধান ভূমিকা পালন করেছে। ট্রাম্প জানান, তিনি সরাসরি জানিয়ে দেন যে, যুদ্ধ বন্ধ না হলে তিনি শুল্ক আরোপ করবেন। মানুষ মারা যেতে দেখতে চান না বলেই তিনি এই পথ বেছে নেন।

ভারত ও পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিষয়ে ট্রাম্প বলেন, ওই সময় পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা ছিল। তিনি দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে বলেছেন যে, যুদ্ধ থামিয়ে অন্তত এক কোটি মানুষের প্রাণ বাঁচানো হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভারত-পাকিস্তান সংঘাতে ১০ বিমান ধ্বংস: নতুন দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘটিত সংঘাতে মোট ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। বুধবার (১১ ফেব্রুয়ারি) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান, যা তার পূর্ববর্তী বক্তব্যের চেয়ে ভিন্ন। এর আগে বিভিন্ন সময় তিনি এই সংখ্যা পাঁচ, সাত এবং আট বললেও এবার তা বাড়িয়ে ১০ করলেন।
সাক্ষাৎকারে আন্তর্জাতিক সংকট সমাধানে নিজের কৌশল ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আটটি যুদ্ধ বন্ধ করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে অন্তত ছয়টি ক্ষেত্রে শুল্ক আরোপের হুমকি প্রধান ভূমিকা পালন করেছে। ট্রাম্প জানান, তিনি সরাসরি জানিয়ে দেন যে, যুদ্ধ বন্ধ না হলে তিনি শুল্ক আরোপ করবেন। মানুষ মারা যেতে দেখতে চান না বলেই তিনি এই পথ বেছে নেন।

ভারত ও পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিষয়ে ট্রাম্প বলেন, ওই সময় পরিস্থিতি পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা ছিল। তিনি দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে বলেছেন যে, যুদ্ধ থামিয়ে অন্তত এক কোটি মানুষের প্রাণ বাঁচানো হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…