এপস্টেইন কেলেঙ্কারিতে নাম ওঠায় সিইওর, কানাডিয়ান পেনশন ফান্ড বাতিল করল বিনিয়োগ

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০০ পিএম
এপস্টেইন কেলেঙ্কারিতে নাম ওঠায় সিইওর, কানাডিয়ান পেনশন ফান্ড বাতিল করল বিনিয়োগ

কানাডার কুইবেক প্রদেশের রাষ্ট্রীয় পেনশন তহবিল ‘লা কেস দে দেপো এ প্লাসমঁ দু কুইবেক’ দুবাই ভিত্তিক বন্দর পরিচালনা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে বিনিয়োগ স্থগিত করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমের নাম সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলে পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তহবিল কর্তৃপক্ষ।

লা কেস কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে তারা ডিপি ওয়ার্ল্ডের শেয়ারহোল্ডার নন, বরং বিভিন্ন বন্দর প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি পরিষ্কার করতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা ডিপি ওয়ার্ল্ডকে অবহিত করেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খান্না সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত দলিলে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করেছেন।

ডিপি ওয়ার্ল্ড বর্তমানে বিশ্বজুড়ে ৬০টিরও বেশি বন্দর পরিচালনা করে। কানাডায় ভ্যাঙ্কুভার, মন্ট্রিয়ল ও প্রিন্স রুপার্টসহ বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম রয়েছে। ২০২২ সালে লা কেস সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর ও ফ্রি জোনে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...