পরমাণু ইস্যুতে আপস নয়, যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান পেজেশকিয়ানের
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কোনো দাবি মেনে নেবে না ইরান। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর আজাদি স্কয়ারে এক জনসভায় দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। তিনি জানান, আগ্রাসনের মোকাবিলায় তেহরান কোনো প্রকার আপস করবে না, তবে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে প্রতিবেশীদের সাথে সংলাপ অব্যাহত রাখবে।
দুই দেশের মধ্যে আবারও পারমাণবিক আলোচনা শুরুর প্রেক্ষাপটে পেজেশকিয়ান এই মন্তব্য করলেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো অতিরিক্ত দাবির কাছে মাথা নোয়াবে না। একই সাথে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ শক্তি নিয়ে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, পরমাণু সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান যদি তার দাবি মানে না, তবে তাদের বিরুদ্ধে ‘খুব কঠিন’ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয় নিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি গত সপ্তাহে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে সাক্ষাৎ করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
পরমাণু ইস্যুতে আপস নয়, যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান পেজেশকিয়ানের
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কোনো দাবি মেনে নেবে না ইরান। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর আজাদি স্কয়ারে এক জনসভায় দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন। তিনি জানান, আগ্রাসনের মোকাবিলায় তেহরান কোনো প্রকার আপস করবে না, তবে অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে প্রতিবেশীদের সাথে সংলাপ অব্যাহত রাখবে।
দুই দেশের মধ্যে আবারও পারমাণবিক আলোচনা শুরুর প্রেক্ষাপটে পেজেশকিয়ান এই মন্তব্য করলেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো অতিরিক্ত দাবির কাছে মাথা নোয়াবে না। একই সাথে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ শক্তি নিয়ে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অন্যদিকে, পরমাণু সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান যদি তার দাবি মানে না, তবে তাদের বিরুদ্ধে ‘খুব কঠিন’ পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয় নিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি গত সপ্তাহে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সাথে সাক্ষাৎ করেছেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…