বিজ্ঞাপন

পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের দাবি মানবে না ইরান: প্রেসিডেন্ট

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৯ পিএম
পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের দাবি মানবে না ইরান: প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো অযৌক্তিক চাপ বা অতিরিক্ত দাবি মেনে নেবে না তেহরান। ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর আজাদি স্কয়ারে দেওয়া এক ভাষণে তিনি এই দৃঢ় অবস্থানের কথা জানান।

তিনি তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ইরান কোনো প্রকার আগ্রাসনের কাছে মাথা নত করবে না। তবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহী এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত রাখবে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর পরিণতির হুমকি দিয়েছেন। পারমাণবিক সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে তার দাবি পূরণ না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সতর্কবার্তা দিয়েছেন তিনি। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি এই আলোচনা নিয়ে কথা বলতে ওমানের সুলতানের সাথে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...