বিজ্ঞাপন

পেজেশকিয়ানের দৃঢ় ঘোষণা: অতিরিক্ত দাবিতে ইরান মাথা নত করবে না

প্রাইম বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪২ পিএম
পেজেশকিয়ানের দৃঢ় ঘোষণা: অতিরিক্ত দাবিতে ইরান মাথা নত করবে না

ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (১১ ফেব্রুয়ারি) এই জনসভায় তিনি স্পষ্ট করে জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের কোনো অতিরিক্ত দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই এই জোরালো বক্তব্য এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ক দাবি মেনে না নেয়, তবে তাদের বিরুদ্ধে ‘খুব কঠিন কিছু’ করতে হবে। এমনকি সামরিক হামলার হুমকিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো কোনো আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না। তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রাখার আগ্রহ ইরানের আছে। এদিকে, আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...