ইরানের দৃঢ় অবস্থান: পারমাণবিক চুক্তিতে অতিরিক্ত শর্ত মানবে না তেহরান
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনের দিনে দৃঢ় বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে জনসভায় তিনি স্পষ্ট করে বলেন, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো অতিরিক্ত দাবির কাছে ইরান মাথা নত করবে না।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা পুনরায় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি পরমাণু সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আমেরিকার দাবি মানে না, তবে তেহরানকে ‘খুব কঠিন কিছু’ করতে হবে। তিনি সামরিক হামলার আশঙ্কাও দেখিয়েছেন।
এদিকে, মার্কিন-ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তার দেশ কোনো আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না, তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানের দৃঢ় অবস্থান: পারমাণবিক চুক্তিতে অতিরিক্ত শর্ত মানবে না তেহরান
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনের দিনে দৃঢ় বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে জনসভায় তিনি স্পষ্ট করে বলেন, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো অতিরিক্ত দাবির কাছে ইরান মাথা নত করবে না।
পেজেশকিয়ানের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা পুনরায় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি পরমাণু সমৃদ্ধকরণ থেকে শুরু করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আমেরিকার দাবি মানে না, তবে তেহরানকে ‘খুব কঠিন কিছু’ করতে হবে। তিনি সামরিক হামলার আশঙ্কাও দেখিয়েছেন।
এদিকে, মার্কিন-ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনার ফলাফল নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, তার দেশ কোনো আগ্রাসনের সামনে নতি স্বীকার করবে না, তবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…